Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটি জোনের উদ্যোগে ‘মহিলা প্রীতি ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত

Rangamati---- copyরাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি সদর জোনের উদ্যোগে মহিলা ফুটবল প্রীতি ম্যাচে ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বি দল ৪-১ গোলে এ- দলকে পরাজিত করেছে।

মঙ্গলবার বিকালে রাঙামাটি জোনের মাঠে ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার রিদোয়ান আল মামুন, রাঙামাটি জোন কমান্ডার মালিক শামসউদ্দিন পিএসসি, রাঙামাটি ব্রিগেডের জিটুআই মেজর তসলিম তারেক।

সূত্র জানিয়েছে, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৪ এর বিভাগীয় চ্যাম্পিয়ন ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন। ১৬ বীর রাঙামাটি জোনের আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার রিদোয়ান আল মামুন বলেন, ক্রীড়া গড়ে সম্প্রীতি, ক্রীড়া গড়ে মৈত্রী। জীবনের দৈনন্দিন কাজের পাশপাশি মানুষের ক্রীড়াও প্রয়োজন রয়েছে। ক্রীড়া মানুষের শরীর সুস্থ থাকার একটি মাধ্যম।

খেলার পরে প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার রিদোয়ান আল মামুন দুদলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন