রাজস্থলীতে ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জার্সি বিতরণ


রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি বলেছেন, আমাদের ফুটবলাররা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং তারা বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি। তিনি আরও বলেন, ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জয়ের মধ্য দিয়ে ফুটবল আমাদের সবাইকে আবারও স্মরণ করিয়ে দিল শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী কী অর্জন করতে পারি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ক্রীড়ামোদী ছাত্রদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণকালে তিনি উক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আমাদের ফুটবলারা তরুণদের জন্য অনুপ্রেরণা এবং তারা দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতীক। এমন একটি ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষায়, যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্নকে সমর্থন দেওয়া হবে এবং জাতীয় পতাকা আরও উঁচুতে উড়বে।
এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মো. মাবুদ আলম রানা, কাইযুম হোসেন মিরাজ, সালমা আকতার, শিমুল দাসসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

















