রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত

fec-image

রাঙামাটির-রাজস্থলীর সীমান্ত সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত হলেন চালক সজীব ত্রিপুরা (২৮)। সে রাঙামাটির রাজস্থলী উপজেলা আট কিলোর মিতিঙ্গাছড়ি এলাকার বাদোলা ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটির রাজস্থলীর মিতিঙ্গাছড়ি থেকে মোটরসাইকেল যোগে উপজেলা সদরে যাচ্ছিলেন তিনি। এসময় আট কিলোর সীমান্ত সড়কের পাহাড় থেকে নামার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা লেগে চালক মাথায় ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এসময় আহত অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে পাঠায়। আহত সজীবের মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন