রামু কলেজ ক্যাম্পাস ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামু সংবাদদাতা :

রামু কলেজ ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রামু খিজারী হাই স্কুল শহীদ মিনারে কলেজ ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ আরফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তপন মল্লিক।

কলেজ ক্যাম্পাস ছাত্রলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, রামু উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি নুরুল আলম জিকু, সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রামু বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক বাবু,যুগ্মœ সম্পাদক মোঃ ইউনুচ, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, হোছাইন মাহমুদ রিফাত, মিঠাছড়ি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, কাউয়ারখোপ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমেল,খুনিয়া পালং ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান। এ সময় কলেজ ছাত্রলীগের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মোরশেদ,নয়ন, রাশেল,সৌরভ বড়ুয়া, সত্যজিত বড়ুয়া, মোঃ সম্রাট, জনি বড়ুয়া, চৌচিং রাখাইন, রবিউল হাসান, জুয়েল,তারেক, মুন্না , রায়হান প্রমুখ।

সভায় আগামী ১ জুলাই রামু কলেজে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীতে রামু উপজেলায় ছাত্র , মাদকমুক্ত ও শিক্ষিত একটি কমিটি অনুমোদন দেয়ার জন্য জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানানো হয়। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন