রামু কলেজ ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রামু সংবাদদাতা :

কক্সবাজারের রামু ডিগ্রী কলেজের নবীনবরণ উপলক্ষে বুধবার বিকেল ৪ টায় ক্যাম্পাসে এক প্রস্তুতি সভার আয়োজন করেছে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হুমায়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য সাদ্দাম হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামু উপজেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, রাজারকুল সভাপতি মাশেকুর রহমান মাশেক, মিঠুন চক্রবর্তী, মো. ইকবাল, সাইফুল ইসলাম বাবু, কাইছার রিদুয়ান, নাছির, ইমরান, জমির, সাইফুল, জয়নাল ও সায়েম প্রমুখ। সভায় রামু কলেজে নবীন ছাত্রছাত্রীদের বরন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় । 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন