৫ ফেব্রুয়া‌রি কুতুব‌দিয়া জনসভায় যা‌চ্ছেন জামায়াত নেতা আব্দুল্লাহ তা‌হের

fec-image

কক্সবাজার-২ আস‌নে জামায়া‌তের প্রার্থী এ এইচ এম হা‌মিদুর রহমান আযা‌দের কুতুব‌দিয়ায় ৫ ফেব্রুয়া‌রি প্রথম জনসভায় যা‌বেন জামায়া‌তের না‌য়ে‌বে আমীর ডা: আব্দুল্লাহ মুহাম্মদ তা‌হের ।

শ‌নিবার (৩১ জানুয়া‌রি) বিকা‌লে উপ‌জেলা জামায়া‌তের কার্যাল‌য়ে স্থানীয় সংবাদকর্মী‌দের সংবাদ ব্রিফিং এ তথ‌্য জানান মি‌ডিয়া বিভা‌গের আহবায়ক আকবর খাঁন।

এসময় তি‌নি আ‌রো ব‌লেন, দাঁ‌ড়ি পাল্লার সমর্থ‌নে বড়‌ঘোপ‌ সৈক‌তের জনসভায় না‌য়ে‌বে আমীর ছাড়াও ১১ দলীয় নির্বাচ‌নি জো‌টের এন‌সি‌পির কেন্দ্রীয় আহবায়ক না‌হিদ ইসলাম, এল‌ডি‌পির চেয়ারম‌্যান ক‌র্ণেল (অব:) অলী আহমদ বীর বিক্রমসহ  বেশ ক‌য়েকজন জো‌টের নেতা আসার কথাও র‌য়ে‌ছে।
জনসভায় কমপক্ষে ৫০  হাজার জনতার সমাগম হ‌বে ব‌লেও জানান তি‌নি।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, জামায়াত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন