মাতারবাড়িতে যুবলীগ নেতাকে হামলার প্রতিবাদে মানববন্ধন

‌‘মাতারবাড়ির সন্ত্রাসী রুহুল ডাকাতকে আইনের আওতায় আনতে হবে’

fec-image

মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আওতাধীন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাকিবুল হাসান তারেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫টায় সিএনজি স্টেশন সংলগ্ন রশিদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে যুবলীগের নেতাকর্মীরা।

উক্ত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ কাসেম প্রশাসন ও মহেশখালী কুতুবদিয়ার এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের উদ্দেশ্য করে বলেন, যুবলীগের যদি দোষ থাকে আপনারা বিচার করুন,অন্যতায় বহু মামলার আসামি সন্ত্রাসী রুহুল ডাকাতকে দ্রুত সময়ে আইনের আওতায় আনার দাবি জানান।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল কুদ্দুস মাহমুদ, সহ-সভাপতি জামাল হোছাইন, সহ-সভাপতি আরজু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোছাইন, উপ দপ্তর সম্পাদক-সাদেক হোছাইন, সদস্য- মোহাম্মদ ফারুক এবং মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের আওতাধীন সকল ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়।

উল্লেখ্য, গত ২৩ জুলাই ওয়ারদাপাড়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী রহুল ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী তারেককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাতারবাড়ি, মানববন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন