কাপ্তাইয়ে বিএনপির মতবিনিময় সভা

আওয়ামী সরকারের আমলে পার্বত্যঞ্চলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে : দীপন তালুকদার

fec-image

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্যঞ্চলে উন্নয়নের নামে লুটপাট করেছে। পার্বত্যঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন করেনি। উন্নয়ন করেছে তাদের পকেটের। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে পার্বত্য এলাকায় উন্নয়ন করব এবং রাঙামাটি জেলাকে একটি মডেল জেলার পরিণত করব।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় হরিণছড়া বৌদ্ধ বিহার মাঠে হরিণছড়া ভাইজ্জাতলী বারুদগোলা মৌজার হেডম্যান, কারবারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি আগেও সকল সম্প্রদায়ের লোকদের পাশে ছিল। বর্তমানে আমরা আপনাদের পাশে আছি। কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও যুবদল যুগ্নআহবায়ক সুমন মারমার সঞ্চালনায় সভাপতিত্ব করে কারবারি বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা।

সভায় রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, আগামীতে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৫০ আসন বিজয়ী হবে ইনশাআল্লাহ। তিনি ধানের শীর্ষে সকলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক আলী বাবর, যুগ্নসম্পাদক দেবজ্যোতি চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্নসম্পাদক সাহেরা চন্দ্রা চাকমা।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হেডম্যান কালাচাঁন, ইউপি সদস্য সুজয় বিকাশ চাকমা, বানু মতি চাকমা, দিনমোহন তঞ্চঙ্গ্যা, যুব সমাজ নেতা চয়ন তঞ্চঙ্গ্যা, জয়সিন্ধু কারবারি।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সেচ্ছেসেবক দলের যুগ্নসম্পাদক আর এস সুমন, কাপ্তাই উপজেলা সেচ্ছেসেবক দলের সদস্য সচিব মো রফিক, কাপ্তাই বিএনপির সদস্য জসিম, সহ-দফতর ইব্রাহিম ও উপজেলা ছাত্রদল সদস্য মেহেদী হাসান ফাহিম। এসময় হরিণ ছড়া মৌজার ১.২.৩ এর সকল উপজাতীয় সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন