বরকলে বন্য শুকরের আক্রমণে আহত

আলপনা চাকমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন পরিবারের

fec-image

রাঙামাটির বরকল উপজেলার ৪নম্বর ভূষণছড়া ইউনিয়নের উজ্জাংছড়ি এলাকায় বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত আলপনা চাকমার (৪৬) চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।

জানা যায়, ৬ মে বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে একটি বন্য শুকর আলপনা চাকমার ওপর হামলা চালায়। এসময় শুকরটি তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ভয়াবহভাবে কামড়ে ও আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় ৭ মে সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়।

বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল ‘নিউ লাইফ’-এ ভর্তি রয়েছেন। পরিবার জানায়, শরীরের ক্ষত গভীর হওয়ায় প্রতিদিন ড্রেসিং করতে হচ্ছে এবং শরীরের বিভিন্ন অংশের মাংস ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দীর্ঘ সময় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

পরিবারের দাবি, প্রতিদিন হাসপাতালের চিকিৎসা ও ওষুধ বাবদ প্রায় ৭ হাজার টাকারও বেশি ব্যয় হচ্ছে। অত্যন্ত দরিদ্র এই পরিবারটির পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে চিকিৎসা চালিয়ে নিতে তারা এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

এমন পরিস্থিতিতে আলপনা চাকমার পরিবারের পক্ষ থেকে সমাজের হৃদয়বান ব্যক্তি, মানবিক সংগঠন ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। সহায়তার জন্য তার ভাই দর্শন চাকমার একটি মোবাইল নম্বরও দেয়া হয়েছে। নম্বরটি হলো ০১৮৭৭০৩৭৩১১।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আবেদন, আর্থিক সহায়তা, আলপনা চাকমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন