Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ইয়াবা কারবারীর ছুরিকাঘাতে যুবক নিহত

বিশেষ প্রতিনিধি কক্সবাজার:

উখিয়ার সীমান্তবর্তী এলাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়াগেছে।পাওনা টাকা চাইতে গিয়ে ইয়াবা কারবারীর ছুরিকাঘাতে তুমব্রু ভাজাঁবনিয়া গ্রামের জমির হোছেনের ছেলে ফরিদ আলম (৩০) ওই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।

সোমবার(২১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে তুমব্রু উত্তর পাড়া জাগির হোছেনের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। উখিয়া হাসপাতাল থেকে ঘাতক তুমব্রু উত্তরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে আবুল কালাম (৩২) কে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী জানান, পারিবারিক বিরোধের জের ধরে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ফরিদ আলম ঘটনাস্থলে মারা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার কথা স্বীকার করে তিনি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংবাদিকদের জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন