ঈদগাঁওয়ে দুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধ দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

গতকাল শুক্রবার ও আজ শনিবার দুর্গত এলাকা জালালাবাদ ইউপির হিন্দুপাড়া ও আশপাশ এলাকায় ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মংচিংনু মারমা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, পর্যায়ক্রমে সকল দুর্গতকে ত্রাণ ও জরুরি প্রয়োজনীয় সহযোগিতার আওতায় আনা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদ্গাঁও, কক্সবাজার, ত্রাণ বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন