ঈদগাঁওয়ে দুর্ঘটনার দু্ই সপ্তাহ পর শিশুর মৃত্যু


সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি সংগৃহীত
কক্সবাজারের ঈদগাঁওয়ে গত দুই সপ্তাহ পূর্বে দুর্ঘটনার শিকার শিশু ইয়াসিন আরাফাত শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।পরে প্রশাসনিক প্রক্রিয়া শেষে একই বিকালে তার লাশ দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম।
প্রসঙ্গত গত ২১ মার্চ ঈদগাহ কলেজ গেইট এলাকায় সড়ক দূর্ঘটনার শিকার হন ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভাদিতলার আনোয়ার হোসেনের শিশু ছেলে ইয়াসমিন আরফাত।পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

















