Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজার সদর বিএনপির সভাপতি কারাগারে

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলা বিএনপি সভাপতি ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদারের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (১৫ এপ্রিল) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই আদেশ দেন।

কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা জিআর-৯৩৩/২০১৮ (সদর) নম্বর মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন সদর বিএনপির সহসভাপতি শফিকুর রহমান সিকদার। হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কারাগারে, বিএনপির
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন