করোনা: রাজস্থলীতে গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫

fec-image

উপজেলায় করোনা সংক্রমনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ সোমবার রাজস্থলীতে নতুন করে ৫ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগ। তৎমধ্যে ৩ জনের রিপোর্ট এসেছে রাঙামাটি জেলা পিসিআর ল্যাব থেকে এবং বাকী ২ জনের এন্টিজেন টেস্টে পজিটিভ এসেছে।

এছাড়া ৩ জনের মধ্যে ১ জন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ রুইহলাঅং নামক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা মেডিকেল অফিসার। তিনি জানান, সারাদেশের মতো রাজস্থলীতে সংক্রমনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তিনি আবারও সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ।

এদিকে স্বাস্থ্য বিধি মেনে চলার নিশ্চিতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে রাজস্থলী উপজেলা প্রশাসন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন