কাপ্তাই ঢাকাইয়া কলোনী হতে গাঁজাসহ আটক ১

fec-image

রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী হতে গাঁজাসহ মহিলাকে আটক করা হয়েছে ।

রবিবার (২ এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিভাগীয় সদস্য ও রাঙ্গামাটি পুলিশ যৌথভাবে নতুনবাজার অভিযান পরিচালনা করেন।

এ সময় ফুল নাহার প্রকাশ ফুলবানুকে (৪৫) ৭শ’গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ফুলবানু কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মো.সামসুল হকের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জিন্নাত আলী শেখ নিজে বাদী হয়ে কাপ্তাই থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরে রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আটককৃর্ত আসামিকে রাঙ্গামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, কলোনী, কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন