কাপ্তাই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নতুন বাজার সমিতির সংবর্ধনা


কাপ্তাই নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিনকে নতুন-বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লি. পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় কাপ্তাই নতুন-বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. পক্ষে হতে সমিতির কার্যালয়ে ফুল দিয়ে সংবর্ধনায় দেয়া হয়।
নতুন-বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ. করিম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব সমিতির সভাপতি মো. জানাল আবেদিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মো. নাছির উদ্দিন।
উদ্বোধনী বক্তব্য রাখেন নতুন-বাজার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক নবী হোসেন, কাপ্তাই উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি এম নুরু উদ্দিন সুমন, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইউসুফ মিয়া, নতুন-বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, আব্দুল আলিম কালাম। এসময় বণিক সমিতির সকল কমিটির সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিকে বণিক সমিতির ড্রেনসহ নানান বিষয়ে সমস্যা তুলে ধরা হয়। তিনি কাপ্তাইকে মৌজাসহ মাদককে দূরীকরণে কাজ করার আশ্বাস দেন।
















