কুতুব‌দিয়ায় অজ্ঞাত ব‌্যক্তির লা/শ উদ্ধার

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় অজ্ঞাত ভে‌সে আসা এক ব‌্যক্তির লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (২ জুলাই) সকা‌লে উত্তর কৈয়ার‌বিল বে‌ড়িবাঁ‌ধের বাই‌রে সৈক‌তে ভাটার সময় আট‌কে প‌ড়ে।

কৈয়ার‌বিল ইউ‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান শ‌ফিউল আলম ব‌লেন, শ‌নিবার সকা‌লে বে‌ড়িবাঁ‌ধের বাই‌রে স্থানীয়রা সৈক‌তে ভে‌সে আসা এক‌টি লাশ দে‌খে পু‌লিশ‌কে খবর দি‌লে পু‌লিশ এ‌সে অজ্ঞাত প‌রিচ‌য়ের লাশ‌টি থানায় নিয়ে যায়।

থানার ও‌সি মো. আরমান হো‌সেন জানান, উত্তর কৈয়ার‌বিল বে‌ড়িবাঁ‌ধের বাই‌রে ভাসমান অবস্থায় প্রায় ৩৫ বছর বয়সী এক ব‌্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতা‌লে প্রেরণ করা হ‌চ্ছে। লাশ‌টির চেহারা অ‌নেকটা বিকৃ‌তি ও গা‌য়ে ফুলহাতা গে‌ঞ্জি‌ র‌য়ে‌ছে। প্রায় ৮/৯ দিন পা‌নি‌তে ডোবা হ‌তে পা‌রে লাশ‌টি।

এ‌দি‌কে লা‌শের ছ‌বি ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পড়‌লে গে‌ঞ্জি‌ দে‌খে পার্শ্ববর্তী উপ‌জেলা ম‌হেশখালীর জ‌নৈক জামাল উ‌দ্দি‌নের পুত্র আব্দুল‌ মোনা‌ফের ব‌লে প্রাথ‌মিক ভা‌বে এক‌টি সূত্র দা‌বি কর‌ছে। তার স্বজ‌নেরা এ রিপোর্ট লেখা পর্যন্ত নি‌শ্চিত হ‌তে পারেনি বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া-
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন