কুতুবদিয়ায় আওয়ামী লীগের তিন কর্মী আটক


কক্সবাজারের কুতুবদিয়ায় ডেভিল হান্ট অপারেশনে ৩ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ও সোমবারে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
থানার ওসি মো: আরমান হোসেন জানান, গত রাতে উত্তর ধুরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী মো: হারুন (২৮)কে ধুরুংবাজার থেকে আটক করা হয়। সোমবার ভোরে আলী আকবর ডেইল ঘাটকুল পাড়ার ইউনিয়ন আ’লীগের সদস্য ফরিদ আলম ও দক্ষিণ ধুরুং মশরফ বলী পাড়ার ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো: রাসেল (২০)কে আটক করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

















