বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে
কুতুবদিয়ায় দোয়া মাহফিল


ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কুতুবদিয়া উপজেলা প্রশাসন দোয়া মাহফিলের আয়োজন করেন। মঙ্গলবার (২২ জুলাই) যোহর নামায শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, থানার ওসি মো: আরমান হোসেন, উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতার জন্য মাহফিলে দোয়া পরিচালনা করেন খতীব মাও: জাফর আলম।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

















