Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি

কুতুবদিয়ায় পুকুরে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ জুন) দুপুরে বড়ঘোপ মিয়ারপাড়ায় পানি ডুবির এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়ঘোপ মিয়ার পাড়ার আমির হোসেনের দেড় বছর বয়সী শিশুপুত্র রবিউল হোসেন সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়।

দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. জায়নুল আবেদীন শিশুটি মৃত বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন