খাগড়াছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের লিফলেট বিতরণ


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনমত গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে গ্রামে-গঞ্জে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচীর তৃতীয় দিনে ৭ জানুয়ারি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে খন্ড খন্ড মিছিল নিয়ে লিফলেট হাতে নিয়ে শহর, গ্রাম, পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
বুধবার (৮ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির পানখাইয়া এলাকায় জেলা যুবদল, ইসলামপুর ও শান্তিনগর এলাকায় মহিলা দল, নয়নপুর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দল, ভাইবোনছড়া, গুগড়াছড়ি, কমলছড়ি ইউনিয়নে জেলা বিএনপির নেতা কংজাপপ্রু মারমা’র নেতৃত্বে সদর উপজেলা বিএনপি, এছাড়াও মাটিরাঙ্গা, পানছড়ি, মহালছড়িসহ কয়েকটি উপজেলায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকতে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

















