ইউপিডিএফ সংগঠক অংথুই মারমা হত্যার প্রতিবাদে

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রবিবার

fec-image

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথুই মারমা ওরফে আগুনকে (৫২) কে হত্যার প্রতিবাদে আগামীকাল রবিবার (৪ সেপ্টেম্বর) গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় আধাবেলা (সকাল ৬টা হতে দুপুর ১২টা) পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে তিনি অবরোধ কর্মসূচি সফল করতে সকল যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ সংগঠক অংথুই মারমা আগুনকে গুলি করে হত্যা করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, খাগড়াছড়ি, সড়ক অবরোধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন