খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন নয়: কক্সবাজার বিএনপি

কক্সবাজার ব্যুরো:
কক্সবাজার জেলা বিএনপির ইফতার ও জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, শহীদ জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, আজকের আওয়ামী লীগের মাদক আর স্বৈরশাসন মুক্তযুদ্ধের চেতনা ছিলনা।
বুধবার (৩০ মে) কলাতলীর ৯৯-কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি লুৎফু রহমান কাজল, এড. শামীম আরা স্বপ্না, নুরুল বশর চৌধুরীসহ ২০ দলীয় জোট নতৃবৃন্দ।
শাহজান চৌধুরী বলেন, ইয়াবা গডফাদারদের বাঁচিয়ে দেয়ার জন্য নিরীহ লোকজনকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হচ্ছে। এতে করে আইন শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ হচ্ছে।

















