টেকনাফে র‌্যাবের হাতে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

fec-image

কক্সবাজারের অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করেছে টেকনাফ র‌্যাব-১৫।

মঙ্গলবার (৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার অধিনায়ক আ. ম. ফারুক।

গ্রেপ্তার আসামি কক্সবাজার পৌরসভার লারপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হোসেন এর ছেলে এবং মুসলিম সওদাগরের ভাগিনা।

আ. ম. ফারুক জানান, ২ মার্চ রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ খোনকার পাড়া বীচপয়েন্ট বাজারে সাইফা কুলিং কর্নারের সামনে পাকা সড়কের ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয় বা অন্যত্র সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫- অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় মো. রফিককে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তার হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে কালো কসটেপ মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তার রফিক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি ও এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন