টেকনাফে সৈকত থেকে নারী-শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার

fec-image

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত আরো ২২ জন।

জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্টে এলাকার সাগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ৮ জন শিশু-কিশোর, নারী ও ১ জন পুরুষ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরো ২ জনকে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় জেলেরা ৯ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা করেছে। যেহেতু বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিদের কথা বলে মৃতদেহগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’

এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া বলেন, ‘মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকা ডুবির ঘটনায় ৯ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের মৃতদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া নৌকায় ৩১ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন