ডাকসু নির্বাচনে যারা মেয়েদের ভোট বেশি পাবে তারাই জিতবে : তাজনূভা জাবীন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ফেইসবুক পোস্টে বলেছেন, ‘ডাকসু নির্বাচনে তারাই জিতে বের হয়ে আসবে, যারা মেয়েদের ভোট বেশি পাবে। মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে। যে মেয়েটা রাজনীতি পছন্দ করে না, চুপচাপ নিজের জগৎ নিয়ে থাকে সেও যাবে কাল ভোট দিতে। এরা চুপচাপ আর অরাজনৈতিক হতে পারে কিন্তু অবুঝ বা অসচেতন না। এরা সব খেয়াল করে।
’
তাজনূভা বলেন, ‘ঠিক একই জিনিস হবে সামনের জাতীয় নির্বাচনে। যে নারীদের সাইবার বুলিং করেন, যে নারীর রাজনৈতিক হিস্যা দিতে এত হিসাব-নিকাশ, যে নারীর শ্রমের মূল্য নেই, যে নারীর অধিকার, স্বাধীনতায় বিশ্বাস করেন না, যে নারীকে মানুষ মনে করেন না, সে নারীর দিকে তাকায় থাকতে হবে জেতার জন্য। আর দিনে দিনে সেটা আরো বাড়বে। এখন আর আগের দিন নেই।















