দলে সুযোগ পেয়েই চোটে পড়লেন নেইমার, শঙ্কায় বিশ্বকাপে খেলা

fec-image

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। স্কোয়াড ঘোষণার দুদিন পরেই তার চোটের খবরও নতুনভাবে সামনে এসেছে। সান্তোস ক্লাবের চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের পায়ের কাফে হালকা চোট এবং ফোলা রয়েছে।

চিকিৎসক জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন চললে আগামী সপ্তাহে তিনি জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন। তবে ডান পায়ে মাঝারি মাত্রার ফোলার কারণে আগামী কয়েক দিন স্বাভাবিক অনুশীলন করা সম্ভব হবে না; অন্তত ৫ থেকে ১০ দিন বাড়তি সতর্কতা প্রয়োজন।

সান্তোস এফসি ইতিমধ্যেই স্বীকার করেছে, সামনের কয়েকটি ম্যাচে নেইমারের অংশগ্রহণ সম্ভব হবে না। কোপা লিবার্তাদোরেসে সান লরেঞ্জোর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও তিনি খেলেননি। ক্লাব এখন জাতীয় দলে ছাড়ার আগে তার পুরো ফিটনেস নিশ্চিত করতে বেশি গুরুত্ব দিচ্ছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, মেডিকেল রিপোর্ট এবং খেলোয়াড়ের সঙ্গে সরাসরি আলাপের পর কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চোট গুরুতর না হলেও দ্রুত সুস্থ হওয়ার সময়সীমা বেশ চ্যালেঞ্জিং। ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং তার আগে নেইমারের পুরো ফিটনেস ফিরে পাওয়া প্রয়োজন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নেইমার, বিশ্বকাপ ফুটবল, ব্রাজিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন