দীঘিনালায় বন্যা দুর্গতদের মাঝে কেন্দ্রীয় যুবদলের ত্রাণ বিতরণ


খাগড়াছড়ির দীঘিনালার মেরুং এলাকায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় যুবদল।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক কামরুলজ্জামান জুয়েল ও খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের নেতৃত্বে প্রায় এক হাজার দুর্গত মানুষের মাঝে চাউলসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত এলাকাগুলোতে যুবদল ত্রাণ বিতরণ করছে।
এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দি সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম উপস্থিত ছিলেন।
Facebook Comment

















