Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৬ দোকান ভস্মীভূত

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার মধ্যবেতছড়ি বাজারে অগ্নিকাণ্ডে একটি বসত ঘরসহ ৬ দোকান আগুনে পুড়ে গেছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধ ঘরের চালে আগুন দেখা যায়। মুহুর্তের মধ্যেই পাশে ৬টি দোকানে আগুন ছড়িয়ে যায়।

এসময় দীঘিনালা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস দীঘিনালা স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান নিরুপণের জন্য কাজ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ৬ দোকান ভস্মীভূত, দীঘিনালায় অগ্নিকাণ্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন