দুস্থ ও অসহায়দের মাঝে ২৩-বিজিবির বিভিন্ন অনুদান প্রদান


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এলাকার দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে নগদ অর্থ ও ঢেউ টিনসহ বিভিন্ন অনুদান প্রদান করেছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।
রবিবার (১৬ জুন) সকালের দিকে জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি এসব সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে আবেদনের প্রেক্ষিতে ৪টি পরিবরাকে গৃহ সির্মান সামগ্রী ঢেউটিন, ডাকবাংলা লুম্বিনী বৌদ্ধ বিহারে ২টি ফ্যান, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ৩ শিক্ষার্থীকে নগদ অর্থ, দুস্থ ও অসহায় ৩ ব্যক্তিকে আর্থিক অনুদান, যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ অনুদান, একটি পরিবারকে সোলার প্যানেল, দরিদ্র মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়াও ৫টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল এবং ১০০ কেজি চিনি বিতরণসহ মোট ৮৭০ জন সুবিধা ভোগীর মাঝে ১ লাখ, ৫৮ হাজার, ৮শত টাকার অনুদান প্রদান করা হয়। অনুদান পেয়ে উপকারভোগীরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
এসময় জোন কমান্ডার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি, শান্তি , সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে কাজ করছে বিজিবি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় জোনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

















