নাইক্ষ্যংছড়িতে বজ্রপাতে এক জন নিহত ও অপর পরিবারের ৩জন আহত

fec-image

বজ্রপাতে নিহত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: 

নাইক্ষ্যংছড়িতে পৃথক বজ্রপাতে এক নারী নিহতসহ অপর ঘটনায় একই পরিবারের তিন জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুর দেড়টায় ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাত হলে সদর ইউনিয়নের আদর্শগ্রাম ও কালুকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ প্রধান রঞ্জিত বড়ুয়া জানান, রোববার দুপুর দেড়টার দিকে বজ্রপাতের সময় আদর্শগ্রাম এলাকার ফরিদুল আলমের স্ত্রী আলম শাইর (৩৫) বাড়ির পার্শ্ববর্তী বাগান এলাকা থেকে ছাগল নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঝলসে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। নিহত আলম শাইর উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

অপরদিকে চাকঢালা এলাকার গ্রাম পুলিশ সদস্য আবদুল মালেক জানান, রোববার দুপুরে স্থানীয় মৃত কবির আহামদের দ্বিতীয় স্ত্রী শামসুন্নাহার (৩৫) তার ১০ বৎসরের শিশু কণ্যা হুমায়রা আক্তারকে খাবার দেওয়ার সময় অর্তকিত বজ্রপাত ঘরের ছাউনি ভেদ করে তাদের শরীরের আঘাত হানে। মুহুর্তের মধ্যে তারা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় পাশে নামাজরত অবস্থায় কবির আহামদের বড় স্ত্রী ফাতেমা বেগমও(৬৫) বজ্রপাতে আহত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো: তৌহিদ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন