নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত : সভাপতি চোচু মং ,সাধারণ সম্পাদক বদর উল্লাহ

hj

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মসজিদঘোনাস্থ জেলা পরিষদ ডাক বাংলোর হল রুমে বুধবার দুপুর ২টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বাবু চোচু মং মার্মাকে সভাপতি ও বদর উল্লাহকে সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান ইফাজকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটি গঠন করা হয়েছে । এ সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ও হাজী এম.এ কালাম ডিগ্রী কলেজের আহবায়ক কমিটি গঠন করা হয় ।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান রাশেদ বলেন, ছাত্রলীগ দেশের দুর্যোগ মুহুর্তে হাল ধরেছে। ছাত্রলীগের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস । বান্দরবান জেলায় ছাত্রলীগের কোন দুর্ণাম নেই । বান্দরবানে ছাত্রলীগ অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করে এগিয়ে চলছে । বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগে এক ঝাকঁ তরুণের সমন্বয় ঘটেছে । এদের কাছে এই অবহেলিত এলাকার মানুষের অনেক কিছু চাওয়া ও পাওয়ার আছে । উপজেলার পাহাড়ী-বাঙ্গালীর ছাত্র জনতা অবহেলা থেকে আলোর মূখ দেখবে উক্ত কমিটির সু-নেতৃত্বের মাধ্যমে ।

বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাবিব উল্লাহ, সদর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি তারেক রহমান, বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, বান্দরবান কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এহসানুল হক রুমু, বান্দরবান জেলা ছাত্রলীগের নেতা শংকর দাশ, হেলাল উদ্দিন, কানু দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মহিলা মেম্বার জহুরা বেগম, দৌছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল প্রমূখ ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন