নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন


সারা বিশ্বের পরিবেশ আজ বিপর্যয়ের সম্মুখীন। এর প্রধান কারণ অবাধে বৃক্ষনিধন। তাই সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশকে সবুজ দেশে পরিণত করতে হবে।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে ২০১৯ ইং সনের বৃক্ষরোপন কর্মসূচীর অভিযান উদ্বোধনকালে ১১বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আসাদুজ্জামান এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে চলবে না, গাছের সঠিক পরিচর্যা করতে হবে। ইচ্ছামতো বন নিধন করা যাবে না। গাছ না থাকলে অক্সিজেন তৈরি হবে না। আর অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে না। তাই গাছের মতো উপকারী বন্ধু আর নেই।
এ সময় ১১ বিজিবির মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন মশিউর রহমান লিমন বিজিবির সহকারী পরিচালক মোঃ জামাল হোছাইন জেসিও ছামিউল ইসলাম, ব্যাটালিয়নের সকল জেসিও, এনসিওসহ বিভিন্ন পদবীর সৈনিক এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচীর উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ১১ বিজিবি জামে মসজিদের খতিব মাওলানা ছিদ্দিকুর রহমান।
১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জান এপ্রতিবেদককে জানায়, বৃক্ষরোপন কর্মসূচীতে ব্যাটালিয়নের আওতাধিন ১৪টি বিওপিতে (বর্ডার অবজারবেশন পোষ্ট) ২২ হাজার বনজ,ফলজ ভেষজ ও ঔষিধিসহ বিভিন্ন জাতের গাছ লাগানো হবে। এছাড়াও ব্যাটালিয়ন সদরে আট হাজারের অধিক ছারা রোপন করা হবে।

















