নানিয়ারচরে নৌকা ডুবি, কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

fec-image

রাঙামাটির নানিয়ারচর উজেলায় চেঙ্গী নদীতে প্রবল বাতাস ও ঝড়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে কলেজ ছাত্র ডেনিজেন চাকমার  (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্র  জিতেশ দেওয়ান (১৮) নামে একজন নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, নানিয়ারচর উপজেলায়  মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শনখোলাপাড়া থেকে ৬ জন পাহাড়ি কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন।

পূজা শেষে তারা নৌকাযোগে চেঙ্গী নদী পার হয়ে শনখোলাপাড়ায় ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাস ও ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় চারজন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ হয়। নিখোঁজ দুইজনের মধ্যে একজনের মরদেহ বৃহস্পতিবার বিকেলে ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।

সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন