পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুছ

fec-image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুছ র‌্যালির আয়োজন করা হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণ থেকে জশনে জুলুছের র‌্যালি শুরু হয়।

খাগড়ছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রফিকুল আলমের নেতৃত্বে র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে কেন্দ্রীয় ঈদগাহে এসে শেষ হয়।

এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বে-রঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে স্লোগান দিতে থাকে। এতে মুখরিত হয়ে ওঠে পুরো খাগড়াছড়ি শহর।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদে মিলাদুন্নবী, জশনে জুলুছ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন