Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

MAD PIC

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ২০১৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাসেম।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক শিক্ষানুরাগী সদস্য ও সাংবাদিক শাহজাহান কবির সাজু।

মাদ্রাসা শিক্ষক রাশেদুজ্জামান অলির স্বাগত বক্তব্য দিয়েই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, মধ্যনগর মাদ্রাসার অধ্যক্ষ মো. তমিজ উদ্দিন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য প্রদান করেন আলিম প্রথম বর্ষের ছাত্র মো. তাজুল ইসলাম ও দাখিল পরীক্ষার্থী মোছা. সাফিয়া আক্তার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দাখিল, দোয়া, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন