বঙ্গোপসাগর থেকে ১৩ জলদস্যু আটক, অপহৃত ৭ মাঝিমাল্লা উদ্ধার

fec-image

আটক

কক্সবাজার প্রতিনিধি:

এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত সাত মাঝিমাল্লাসহ অস্ত্র ও গুলি। রোববার রাতে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে ২৬ কিলোমিটার গভীর সাগরে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড জানায়, মাছ ধরার ট্রলার লুট ও মাঝি-মাল্লাদের অপহরণ করার খবরে কোস্টগার্ডের একটি দল রোববার রাতে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেল থেকে গভীর সাগরে অভিযান চালায়। এসময় লুটের শিকার ট্রলারটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ১৩ জলদস্যুকে আটক এবং অপহৃত ৭ মাঝি-মাল্লাকে উদ্ধার করা হয়েছে।

এসময় ট্রলারটি তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩টি দেশীয় অস্ত্র ও ২০ রাউন্ড গুলি। আটক জলদস্যুদের কক্সবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন