বাইশারীতে ডাকাতের গুলিতে আহত ২ , আটক এক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গভীর রাতে এক রাবার গোডাউনে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে অস্ত্রসহ এক ডাকাত আটক হয়েছে।

রবিবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাইশারী ইউনিয়নের নতুন পরিষদ পাড়া সেলিম কোম্পানির রবার গোডাউনে (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা মার্মার বাড়ীর সামনে) ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ আব্দুল করিম নামে এক ডাকাতকে আটক করেছে জনতা।

আটককৃত ব্যাক্তি কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ননের করলিয়ামুরা গ্রামের রাস্তার মাথা নামক এলাকার কাসেম আলীর পুত্র আব্দুল করিম (৪০)।

স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাইশারী ইউনিয়নের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মার বাড়ীর সামনে সেলিম কোম্পানির রবার গোডাউনে ডাকাতির করার জন্য দেওয়াল টপকিয়ে ৬/৭ জনের একটি দল ভিতরে প্রবেশ করে এবং বাগান পাহারারত লোকজনকে ঘরের দরজা খুলতে বলে।

ঐ সময় ডাকাতদল বলে তোমার মেয়ের নামে অভিযোগ রয়েছে। আমরা থানা থেকে আসছি। তখন ঘরে অবস্থান রত মহিলা মা আলমাছ খাতুন ও মেয়ে মরিয়ম বেগমের সন্দেহ হলে পার্শবর্তী বাড়ীর মোঃ আলীকে মোবাইল ফোনে জানালে স্থানীয় লোকজন নিয়ে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতদল স্থানীয়দের লক্ষ করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে অস্ত্র সহ আটক করে ফেলে জনতা। ঐ সময় ডাকাতের গুলিতে মোঃ আলী (৫৫) ও মকতুল হোসেন ৪০) আহত হয়েছে। আহতদের স্থানীয় বাজারে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে সাব-ইনস্পেক্টর ( সহকারি আইসি) আবু সায়েম সঙ্গীয় টহল দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন জনতা আটকে রাখা আব্দুল করিম নামে এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে।

সে রামু উপজেলার ঈদগড়ের করলিয়ামুরার রাস্তার মাথা নামক এলাকার কাসেম আলীর পুত্র বলে পুলিশের নিকট স্বীকার করে।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসরুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান,

রবিবার দিবাগত গভীর রাতে এলাকাবাসী অস্ত্রসহ এক ব্যাক্তিকে আটকে রাখার খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ টহলদল অস্ত্রসহ আটকে রাখা আব্দুল করিম নামে একজন ব্যক্তিকে সোপর্দ করেছে পুলিশের হাতে।

তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন