বাঘাইছড়িতে বিদ্যালয়ে অসুস্থ হয়ে প্রধান শিক্ষক প্রশান্ত চাকমার মৃত্যু

fec-image

প্রতিদিনের মতো নিজের কর্মক্ষেত্র রাঙামাটির বাঘাইছড়ির উগলছড়ি উচ্চবিদ্যালয়ে গিয়েছিলেন প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা। বিদ্যালয়ের কার্যক্রমও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ পড়ে যান মেঝেতে। সহকর্মী শিক্ষকেরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দায়িত্ব পালনের সময় এভাবে প্রধান শিক্ষকের মৃত্যু হওয়ায় বিদ্যালয়টিতে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও শিক্ষকদের কেউই মানতে পারছেন না প্রিয় শিক্ষকের মৃত্যু।

১৬ জুন মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের নিউলাল্যঘোনা গ্রামের বাসিন্দা ও তেজেন্দ্র বিকাশ কার্বারির ছেলে। চিকিৎসকদের ধারণা স্ট্রোকের কারণে মারা গেছেন তিনি। উগলছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিরো কুমার চাকমা বলেন, ‘সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের অফিসকক্ষে হাজিরা খাতায় সই করতে যাই। এ সময় দেখতে পাই, হেড স্যার মাটিতে পড়ে আছেন। আমি সবাইকে ডেকে আনি সঙ্গে সঙ্গে। এরপর শিক্ষকেরা মিলে তাঁকে একটি টমটমে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’ প্রধান শিক্ষকের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নিউলাল্যঘোনায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিক্যাল কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৯টায় প্রশান্ত চাকমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেই মারা যান তিনি। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে, এমন ধারণা করা হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন