বান্দরবানের বসতঘর পুড়ে ছাই

রোয়াংছড়ি উপজেলায় ঘেঁষে বান্দরবানের সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুরুংক্ষ্যং পাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২৫ সকাল সাড়ে ১০টা দিকে মুরুংক্ষ্যং পাড়া এ ঘটনা ঘটে। বাড়ির মালিক উচমং মারমা জানান, সকালে আমরা সবাই কাজে গিয়ে ছিলেন। প্রায় দুপুর দিকে জানতে পারে আমার ঘরে আগুন লাগছে।
খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে দেখি সব শেষ হয়েছে। আগুন সূত্রপাত চুলা থেকে হতে পাড়ে বলে ধারণা করছেন বাড়ি মালিক। তিনি বলেন আরো বলেন ঘরে থাকা আসবাবসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, আমরা হঠাৎ দেখতে পায় আগুনের লেলিহান শিক্ষা।
এর সৃবাই গিয়ে দেখি বাড়িতে আগুন। তবে বাড়ির প্রবেশ পথ খুব সংকীর্ণ হওয়ায় একটু সমস্যা হয়ে ছিল। ওই বাড়িতে আগুন লাগার পর আশেপাশের সবাই আতঙ্কে ছিলেন। লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত পাড়াবাসীরা আগুন যাতে সংকীর্ণ স্থানের পাশের বাড়িতে ছড়াতে না পারে সেই চেষ্টা করা হয়।
প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন পাড়াবাসীসহ পার্শ্ববর্তী লোকজন। ততক্ষণের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে বান্দরবান সদর ইউএনও মারুফা সুলতানা খান হিরামনি পরিদর্শন করেন। এ সময় ৬ নং জামছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যসিংশৈ মারমাসহ উপস্থিত ছিলেন আরো অনেকে। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাউল ৩ বস্তা, কম্বল ৩টি, লবণ, তৈল ৩ লিটারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।

















