বান্দরবানে এসএসসিতে পাশের হার ৮৬.৩৩% দাখিলে ৯৪.০৮% জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন শিক্ষার্থী। এবং মাদ্রাসায় দাখিলে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন শিক্ষার্থী। পাশের হার এসএসসি’তে শতকরা ৮৬.৩৩%। এবং দাখিলে শতকরা ৯৪.০৮%। জেলায় শতভাগ পাশ করেছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বাইশারী নুরুউদ্দীন দাখিল মাদ্রাসা, আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসা, লাইনঝিড়ি মুহামদীয় দাখিল মাদ্রাসা’র শিক্ষার্থী। একজনও পাশ করেনি এমন কোন স্কুল-মাদ্রসার সংখ্যা খোঁজে পাওয়া যায়নি। জেলায় এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা এবং পাশের হার।

বান্দরবান জেলা প্রশাসনের শিক্ষাশাখা সূত্রে জানা গেছে, জেলায় এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৭৯৩ জন এবং পাশ করেছে ১ হাজার ৫৪৮ জন। পাশের হার ৮৬.৩৩%। খারাপ ফলাফল করেছে ২৪৫ জন শিক্ষার্থী। এবং মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছিল ১৮৬ জন, পাশ করেছে ১৭৫ জন। পাশের হার ৯৪.০৮%। জেলায় জিপিএ-৫ পেয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী। পাশের হার ১০০%। বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন, পাশের হার ৯৬.৩১%।

বান্দরবান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাশের হার ৯১.১১%। চাম্বী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাশের হার ৯৬.২৬%। আলফারুক ইনস্টিটিউট থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার ৮৯.৩৬%। এছাড়াও লামা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, নাইক্ষ্যংছড়ি সালেহ আহম্মদ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ জন, ফাসিয়াখালী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে মাদ্রাসা দাখিলে বান্দরবান ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসা জিপিএ-৫ পেয়েছে ১ জন, মদিনাতুল উলুম মডেল ইনিষ্টিটিউটে জিপিএ ৫ পেয়েছে  ২জন। দক্ষিণ ঘনধুম মিশকাতুন নবী মাদ্রসায় জিপিএ-৫ পেয়েছে ৩জন, আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জিপিএ ৫ পেয়েছে ৩ জন, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং হায়দারনাশি মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন