বান্দরবান ভিজিএফ চাল বিতরণ

Bandarban BGF-Pic-2.10.2014
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান সদর উপজেলার পাঁচ ইউনিয়নের গরিব ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। একই সময়ে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কয়েকটি সংগঠনকে নগদ অর্থ বিতরন করা হয়। বৃহস্পতিবার রেইছা ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম।

এসময় উপজেলা চেয়ারম্যান এম আব্দুল কুদ্দুছ, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু, রেইছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাচ প্রু, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাংলাই ম্রো,উপজেলা মৎস্য কমকর্তা জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সদর উপজেলার পাঁচ ইউনিয়নের ৬হাজার ২৬৪পরিবারের মাঝে প্রায় সাড়ে ৬ মেট্রিক টন চাল এবং বিভিন্ন ২০০ ক্লাবও সংগঠনকে ৭০হাজার নগদ টাকা বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন