বৃষ্টিতে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খোলা হতে পারে জলকপাট

fec-image

চলতি সপ্তাহে রাঙামাটিতে মুষুল ধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় যে কোন মুহুর্তে খোলা হতে পারে ১৬ জলকপাট।

সোমবার (২৮ জুলাই) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদে পানি আছে ১০৪ দশমিক ৬৭ ফুট মিনস সি লেভেল। ১০৮ ফুট মিনস সি লেভেল অতিক্রম করলে খুলে দেয়া হবে ১৬জলকপাট জানিয়েছেন তিনি।

বর্তমানে ৫টি ইউনিট মধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অর্থাৎ ৫টি ইউনিট হতে সর্বমোট ২১৯মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এর আগে গত ১১জুলাই থেকে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল হয়েছিলো। ২২ জুলাই হতে কাপ্তাই হ্রদের পানি ১০০ফুট মিনস সি লেভেল অতিক্রম করেছে। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৮দশমিক ৩১মিনস সি লেভেল।

প্রসঙ্গত: ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫টি ইউনিট পানির জন্য এতদিন একসাথে চালু করা সম্ভব হয় নাই। চলতি বছরের ২ জুন হতে এতদিন এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হলেও গত ১১জুলাই রাত ৮টায় একযোগে চালু করা হলো ৫টি ইউনিট। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন