ভারত-পাকিস্তানের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি : কৃতিত্ব দাবি ট্রাম্পের

fec-image

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও বিশ্বজুড়ে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন। এর মধ্যে ছিল সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষও। ১০ মে ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যে, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা ওয়াশিংটনের মধ্যস্থতায় এক দীর্ঘ রাতের আলোচনার ফল বলে আখ্যায়িত করা হয়। সেই থেকে তিনি বিভিন্ন সময় এই দাবি বারবার করে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, বিশ্বের একাধিক সংঘর্ষ থামানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। এর মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘর্ষও। রবিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প রেডিও হোস্ট ও লেখক চারলাম্যাগনে থা গড’কে আক্রমণ করে বলেন, সে জানে না আমি কী করেছি, যেমন ৫টি যুদ্ধ থামানো- যার মধ্যে একটি ছিল কঙ্গো ও রোয়ান্ডার মধ্যে ৩১ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ। সেখানে ৭ মিলিয়ন মানুষ মারা গেছে। এর কোনো শেষ ছিল না। ট্রাম্প আরও বলেন, সে জানে না আমি ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। ভয়াবহ সীমান্ত পরিস্থিতি বন্ধ করেছি এবং সবচেয়ে বড় অর্থনীতি গড়ে তুলেছি।

এর আগের দিন, নিউজম্যাক্সে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দেখলে বুঝবেন, আমি অনেক সুন্দর যুদ্ধ থামিয়ে দিয়েছি। একটি যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তান- পরমাণু যুদ্ধ। তিনি আরও দাবি করেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া, কঙ্গো ও রোয়ান্ডার মধ্যকার সংঘর্ষও থামিয়েছেন। ট্রাম্প বলেন, আমি ওগুলো থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে। আমি বলেছিলাম- তোমরা যুদ্ধ করতে চাও করো। কিন্তু আমেরিকা কোনো বাণিজ্য চুক্তি করবে না। হঠাৎ করেই তারা যুদ্ধ বন্ধ করে দেয়। আমি অনেক যুদ্ধ থামিয়েছি। আমি মনে করি, গড়ে প্রতি মাসে একটি করে যুদ্ধ থামিয়েছি। এতে লক্ষ লক্ষ প্রাণ বেঁচে গেছে।

অন্যদিকে বুধবার ট্রাম্প ঘোষণা দেন যে, ১লা আগস্ট থেকে ভারতের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য অতিরিক্ত জরিমানাও ধার্য করা হবে। পাকিস্তানের জন্য শুল্ক ছিল ১৯ শতাংশ, যা এপ্রিলের ঘোষিত ২৯ শতাংশের চেয়ে কম। ট্রাম্প আরও বলেন যে, তিনি পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছেন এবং ওয়াশিংটন ইসলামাবাদের বৃহৎ তেল রিজার্ভ উন্নয়নে কাজ করবে। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প এখন পর্যন্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া, ইসরায়েল ও ইরান, রোয়ান্ডা ও কঙ্গো, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কসোভো, এবং মিসর ও ইথিওপিয়ার মধ্যে সংঘর্ষ বন্ধ করেছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট গড়ে প্রতি মাসে একটি করে শান্তিচুক্তি বা যুদ্ধবিরতি এনেছেন তার ৬ মাসের মেয়াদে।
উৎস : অনলাইন এনডিটিভি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন