মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল স্থগিত


আগামী (৭ সেপ্টেম্বর) খাগড়ছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল কাজলের সভাপতিত্বে এক জরুরি সভায় এই কাউন্সিল স্থগিত করা হয়।
তবে খুব শীঘ্রই কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার, দলীয় নেতা কর্মী ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।
উল্লেখ্য যে, গত ১৩ আগস্ট মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিলে ৩০ আগস্ট কাউন্সিলে ভোট গ্রহণ করার কথা থাকলেও অনিবার্য কারণ বশত তারিখ পরিবর্তন করে ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা করা হয়। সে মোতাবেক কাউন্সিলের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। বাকি শুধু ভোট গ্রহণ। ভোট গ্রহণের মাত্র এক দিন আগে কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়।

















