রাঙামাটিতে চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৫

fec-image

রাঙামাটি সদর হাসপাতালের ২জন চিকিৎসকসহ মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১৩মে) রাত ৮টায় এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

ডা. মোস্তফা বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। আক্রান্ত ব্যক্তিরা কে কোথায় আছে বর্তমানে এ সম্পর্কে পরে বিস্তারিত জানা যাবে।

এদিকে জানা যায়, চিকিৎসক ছাড়াও আক্রান্ত অন্য তিনজনের মধ্যে একজন রাজস্থলী উপজেলার এবং বাকী দু’জন বিলাইছড়ি উপজেলার বাসিন্দা।

এর আগে মঙ্গলবার দিনগত গভীর রাতে জানা গেছে, রাঙামাটি সদর হাসপাতালের একজন স্টাফ নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, করোনা, চিকিৎসক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন