রাঙামাটিতে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

DSC00007

স্টাফ রিপোর্টার :

কেন্দ্রীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের মুক্তির দাবি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপিসহ আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ গেইট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের সামনের প্রধান সড়কে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। এসময় আরো উপস্তিত ছিলেন, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, এজাজ নবী রেজা, রিন্টু চাকমা, কাউন্সিলর বিলাল হোসেন টিটুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার নীল নকশার নির্বাচন অনুষ্ঠিত করতে বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্বিচারে গণহারে গ্রেফতার নির্যাতন চালাচ্ছে, যা একটি গণতান্ত্রিক দেশের জন্য কখনও সুখকর নয়। এর মাশুল বর্তমান সরকারকে ভবিষ্যতে অবশ্যই দিতে হবে। বক্তারা অবিলম্বে বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “রাঙামাটিতে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন