রাজস্থলীতে জুলাই পুনর্জাগরণ শপথ ও সভা অনুষ্ঠিত

fec-image

রাঙামাটি জেলার রাজস্থলীতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ শপথ অনুষ্ঠি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মো. মহিউদ্দিন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরিদ আহম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিপি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা ,উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা নোমান, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেস্বার, হেডম্যান কার্বারী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন