রাজস্থলীতে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বিকাল সাড়ে তিনটায় রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত শান্তি সম্প্রীতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই ৫৬ বেঙ্গলের অধীন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর হাসিব ইমাম এ ক্রিকেট খেলার টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,

রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মেম্বার, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান,বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুভেল, সদস্য সচিব উজ্বল তনচংগ্যা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রিয় সহ সাংগটনিক সম্পাদক জিকো দে, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন তনচংগ্যা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ঘিলাছড়ি মৌজার হেডম্যান প্রেমা তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হাবীবুল্ল্যাহ মিজবা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার সহ অগনীত দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

১০দিন ব্যাপী টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রাজস্থলী থানার পুলিশ দল টসে জিতে পাথরবন পাড়া একাদশের বিরুদ্ধে ব্যাটিং করে ১০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে, জবাবে পাথরবন পাড়া একাদশ ১০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে। বিজয়ী দলের মোহাম্মদ রাজু ৮০ রান করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।খেলাটি সম্পন্ন করে উপস্থাপন করেন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারি শিক্ষক উজ্বল কুমার তনচংগ্যা।

শুক্রবার ৭ ফেব্রুয়ারী বিকাল তিন টার মধ্যে হাজি পাড়া একাদশ বনাম উপজেলার প্রত্যয় একাদশের খেলা অনুষ্ঠিত হবে।

ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন