চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির রাজস্থলী থানা পরিদর্শন

fec-image

রাঙ্গামাটি রাজস্থলী ও ফারুয়া থানা ২১ আগস্ট বৃহস্পতিবার বিকালে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম – সেবা ( অতিরিক্ত দায়িত্ব আইজিপি পদে পদোন্নতি) তিনি রাজস্থলী থানা পরিদর্শনে গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র যাচাই করেন।

রাজস্থলী থানা এর ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সাথে আইনশৃঙ্খলা বিষয়ক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতনকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলাসমূহ বিশ্লেষণ করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ডিআইজি দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতনসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে ডিআইজি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের থানা স্থাপনের জায়গা পরিদর্শন করেন।

এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার, ড. এস এম ফরহাদ হোসেন, চন্দ্রঘোনা রাজস্থলী সার্কেল নুরুল আমিন, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীসহ পুলিশের সকল থানা ও তদন্ত কেন্দ্রের ইন-চার্জগণ উপস্থিত ছিলেন। ডিআইজিকে গার্ড ওয়াপ ওয়ানার দেন, রাজস্থলী থানার চৌকস টিম এস আই নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। ডিআইজি রাজস্থলী উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় ওসিকে সাধুবাদ জানান।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন